মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফলে খালিশপুরে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৮ জুন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মঙ্গলবার সকালে খালিশপুর থানা কমিটি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। স্থানীয় অবকাশ গণগ্রন্থগারে পাঠাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।

সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর কমিটির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, সংগঠনের থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি ও শফিকুল ইসলাম অভি, সহ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, দপ্তর সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আঃ হান্নান মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা প্রমূখ।

সভা শেষে সংগঠনের মহানগর কমিটির সাবেক সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন