মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

ফুলবাড়ীগেটে আ’লীগ নেতাকর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক 

খুলনা খানজাহান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসরণ ও স্থানীয় যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যানকে আটকের দাবিতে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় দুই ঘন্টা সড়ক অবরোধ করেছে স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা। শনিবার (৪ জুন) সন্ধ্যায় অবরোধ করার পর রাত ৮টার দিকে মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডি বাবুল রানার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে প্রত্যাহার করে নেয় তারা।

স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা জানায়, খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবির কুমার বিশ্বাস আশ্রয়ে প্রশ্রয় যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান বেপরোয়া হয়ে উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করে। এই সমাবেশ সন্ধ্যা ৬ টা থেকে খুলনা-যশোর সড়ক অবরোধ করে।

অবরোধরত অবস্থায় সড়কের উপর মাগরিবের নামাজ আদায় করে তারা। রাত ৮টার দিকে মহানগর আ’ লীগে সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, যুবলীগ মহানগর সভাপতি শফিকুর রহমান পলাশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আশ্বাস দিলে রাত সোয়া ৮টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে করে নেতাকর্মীরা। এরপর যান-বাহন চলাচল শুরু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন