বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

চিকিৎসা শেষে কেসিসি মেয়র খুলনায় ফিরছেন ৩১ মে

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ৩১ মে (মঙ্গলবার) ঢাকা থেকে খুলনা প্রত্যাবর্তন করবেন। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী আগামী ১৫ জুন পর্যন্ত তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। এ সময়ে তিনি সরকারি, বেসরকারি, সামাজিক ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকাসহ কারো সাথে সাক্ষাত করতে পারবেন না বলে দু:খ প্রকাশ করেছেন। সিটি মেয়র দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে তিনি গত শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরে ঢাকায় অবস্থান করছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন