মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

দেয়াল ধসে নিহত শিশু তামিমের বাবা পেল ওজোপাডিকোতে চাকরি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বিদ্যুৎ ভবনের দেওয়াল ধসে নিহত শিশু তামিমের বাবা মিঠু আকনকে আউটসোর্সিংয়ে চাকরি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। ওজোপাডিকোর ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশু তামিমের বাবা মিঠু আকনকে আউটসোর্সিংয়ের আওতায় বিদ্যুৎ বিভাগে ‘লাইন হেল্পার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দেওয়াল ধসে যে ২ শিশু আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার তারা বহণ করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার দুপুরে বিদ্যুৎ ভবনের দেওয়াল ধসে তামিম নামে এক শিশু নিহত ও ২ শিশু আহত হয়েছিল। এ ঘটনার পর ওজোপাডিকোর পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন