বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় তেলের গোডাউনে অ‌ভিযান, তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা (ভিডিও)

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার ৩ টি প্রতি‌ষ্ঠানে অ‌ভিযান চা‌লি‌য়ে ভ্রাম‌্যমাণ আদালত ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেলমজুদ পেয়েছে।  অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সকাল সোয়া ১০ টা থে‌কে অ‌ভিযান শুরু হ‌য়ে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত চ‌লে।

এ সময় সাহা ট্রেডিং এর সত্ত্বাধীকারী বিপ্লব সাহাকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) ধারায় ৯০ হাজার টাকা অর্থদন্ড, রনজিৎ বিশ্বাস এন্ড সন্স এর সত্ত্বাধীকারী অসিত বিশ্বাসকে একই ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড ও সোনালী এন্ড সন্স এর সত্ত্বাধীকারী প্রদীপ সাহাকে একই ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

র‌্যাব ৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পে‌রে এ অ‌ভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়া‌বিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

তি‌নি আরও ব‌লেন, সরকরি নিয়ম নী‌তি উ‌পেক্ষা ক‌রে খুলনার ব‌্যবসায়ীরা বাজা‌রে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি কর‌ছে। যাতে ভ‌বিষ্যতে এ সংকট তারা তৈ‌রি না কর‌তে পা‌রে তাই তা‌দের জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। তবে জনস্বা‌র্থে অ‌ভিযান অব‌্যহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুদ রাখায় তাদেরকে জরিমানার পাশাশাশি সঠিকমূল্যে তে বিক্রির জন্য বলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন