বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

কুড়ালের আঘাতে স্ত্রী নিহত, মাদকসেবী স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় তিন সন্তানের জননীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের কালুনুতাপাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার গৃহবধূর নাম জুলি খাতুন (২৫)। আটক ব্যক্তির নাম বাবলু শেখ(৩৭)। বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো।এ নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত ৮ টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্রে জানাযায়, স্ত্রীকে কুপিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারসহ গ্রামবাসী ঘাতক বাবলু শেখকে আটক করে রাখে। এরপর পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন