মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

দাকোপ থানায় ওপেন হাউজ ডে

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় থানার কনফারেন্স রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আননূর যায়েদ অফিসার ইনচার্জ দাকোপ থানা খুলনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম দাকোপ থানা। এ সময় থানা পুলিশের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয় ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন