বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

দিঘলিয়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের দাঁড়ির পাড় এলাকায় ৪ বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে মৎস্য চাষী রিয়াজ ফকির তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশে নিজস্ব মৎস্য ঘেরে মাছের খাবার ও পানি দিতে গেলে ছোট ছেলে আরেফিন তাদের পিছনে পিছনে যায়। একপর্যায়ে বাবা-মা শিশু আরেফিনকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর তারা ঘেরে কাজে করতে ব্যস্ত হয়ে পড়ে।

পরবর্তীতে বাচ্চাটি ঘেরের পানিতে পড়ে যায়। দুপুর ১২ টার দিকে শিশু আরেফিনের মৃতদেহ পনিতে ভেসে উঠলে তাৎক্ষণিকভাবে তার পিতামাতা শিশুটিকে নিয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন