মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মস্কো যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জা‌তিক ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

শুক্রবার বিবিসির খবরে বলা হয়, গুতেরেসের মুখপাত্র এরি কানেকো মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দুই পক্ষের সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের বড় একটি অংশ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

টানা প্রায় দুই মাস ধরে চলা এ আগ্রাসনে ভবন ও অবকাঠামোগত ভাবে ইউক্রেনের ক্ষতি মোটামুটিভাবে ৬ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন