বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৪৪

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছু ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে আসার অপরাধে সীমান্তবর্তী মাটিলা গ্রাম থেকে ৩৩ জন ও যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ভারতে যাওয়ার সময় ১৩ জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন