সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভরণপোষণ না দিয়ে মারপিটের অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক হতভাগ্য মা। সোমবার (১৮ এপ্রিল) মণিরামপুর উপজেলার ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি এ মামলা করেন। মামলায় ছেলে আনিচুর রহমানকে আসামি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, চান্দু বিবির ছেলে আসামি আনিচুর রহমান। তার স্বামীর মৃত্যুর পর ছেলে তাকে ভরণপোষণ না দিয়ে অত্যাচার নির্যাতন শুরু করে। আনিচুর নেশায় আশক্ত হওয়ায় প্রায় তার মার কাছে টাকা দাবি করে হুমকি দিতো ও মারপিট করতো। এরপর তার নামের জমি লিখে দেয়ার জন্য চাপ দিতো আনিচুর।

গত ১৬ এপ্রিল আনিচুর তার মাকে জমি লিখে দিতে বলে। এতে মা রাজি না হওয়ায় মারপিট করে ঘর থেকে বের করে দেয়। এরপর আনিচুর ঘরে তার জমানো ৭৫ হাজার টাকা, গহনা ও মালামাল নিয়ে যায়। এসময় মার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আনিচুর তাদের খুন জখমের হুমকি দেয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন