বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ির মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মিহির কান্তি মন্ডল (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মিহির উপজেলার খড়িয়া ঠাকুরুন বাড়ী গ্রামের বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে।

বুধবার(১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মিহির তার লিজ ঘেরের পানি সরবরাহের জন্য পানির পাম্পের বিদ্যুৎ লাইন সংযুক্ত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মৃতদেহ দেখতে হাসপাতাল পরিদর্শন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান ও ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, সুরোতহাল রিপোর্ট শেষে মৃতদেহ সৎকারের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন