রবিবার । ২৯শে মার্চ, ২০২৬ । ১৫ই চৈত্র, ১৪৩২

কালীগঞ্জে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হাবিবুর রহমান হাবিব (৪৫)।রোববার রাতে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীরা উদ্ধার করে রাতেই কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। নিহত হাবিব একতারপুর গ্রামের সাজেল হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল রবিবার রাত ১ টার দিয়ে মোটর সাইকেল চালক হাবিব কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরত্বর আগত হন। এসময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন