বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের আহবান

নিজস্ব প্রতি‌বেদক

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। শনিবার (২ এপ্রিল) গণমাধ্যমে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, যেখানে রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রাখা হয়, সেখানে বাংলাদেশের মত বৃহৎ মুসলিম দেশে রমজানকে কেন্দ্র করে কয়েক মাস পূর্বেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়। তাই সরকারকে এবিষয়ে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, চাল,ডাল,তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এ দুরবস্থা চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ত নাগরিকদের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে যাবে।

নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সিনেমা হল বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন