সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খালিশপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ জন পাঁচদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

খুলনার খালিশপুর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ জনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো, আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন, সোহেল রানা, আমিনুল, কামরুল ইসলাম, রিফাত রহমান, আব্দুর রউফ, মো: শেখ ফরিদ, আব্দুল আলীম, মো: রফিকুল ইসলাম ও তালহা ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র জানান, ১৮ মার্চ রাতে খালিশপুর বিআইডিসি রোডের কাশিপুর এলাকার আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব ঐ ১০ জনকে আটক করে। পরে র‌্যাব বাদী হয়ে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। মামলাটির অধিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ করলে আদালত আজ তাদের ১০ জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন