বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় মোবাইল না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মোবাইল কিনে না দেওয়ায় ফারিয়া ইয়াসমিন সুমি (১৬) নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২০) মার্চ দুপুরে নিজ ঘরের আড়ায় ওড়নাতে ঝুঁলে আত্মহত্যা করে। সে উপজেলার ধামরাইল গ্রামের আবুল কাসেমের মেয়ে।

মৃতের পারিবারিক সূত্র জানা যায়, মোবাইল কিনে না দেওয়ায় অভিমান করে সুমি ওই ঘটনা ঘটিয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন