বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

চুকনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

চুকনগরে আবুল হোসেন নামে বিদ্যুৎ স্পৃষ্টে ষাট বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মালতিয়া ইটভাটা আবাসিক এলাকার বস্তিতে বসবাস করতেন।

জানা যায়, আবুল হোসেন ও তার স্ত্রী চুকনগর বাজারের পরিচ্ছন্ন কর্মী। শুক্রবার ( ১৮ মার্চ) বাজারে কাজ শেষে রাত ১২টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিদ্যুতের ছেড়া তাঁরে বেঁধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, এক ব্যক্তি বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে মৎস্য ঘেরে নিয়ে গেছে। কোন কারনে ওই তাঁর ছিড়ে রাস্তায় পড়ে ছিল। আবুল হোসেন অন্ধকারে বাড়ি যাওয়ার সময় ওই তাঁর পায়ে জড়িয়ে তিনি তড়িতাহত হন।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) কে ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন