বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সু‌খেন্দ্র নাথ সরদার না‌মের এক যুবককে কু‌পি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। সোমবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপ‌জেলার খ‌ড়িয়া ভ‌ড়েঙ্গার চ‌কে এ ঘটনা ঘ‌টে‌ছে। নিহত সুখেন্দ্র মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে।

জানা যায়, সুখেন্দ্র রাত সাড়ে ৮টার দিকে খ‌ড়িয়া ভ‌ড়েঙ্গার চ‌ক এলাকায় নিজ মৎস্য ঘেরে যান। এরপর কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত্য নিশ্চিত জেনে ঘেরের পা‌নি‌তে ফে‌লে দেয়। এরপর পানিতে ভারি কিছু ফেলার শব্দ ও কোপানোর যন্ত্রনায় কাতর সুকেন্দ্র’র গোঙানির শব্দে আশপাশের এলাকার লোকজন ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পে‌য়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নি‌য়ে হাসপাতা‌ল পরিদর্শন করেছেন। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করলো তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন