বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

ওডেসা শহরে যেকোনো সময় হতে পারে হামলা

আন্তর্জা‌তিক ডেস্ক

রুশ বাহিনী এখন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত এবং জনমানবহীন।

কৃষ্ণসাগরের তীরের এই ঐতিহাসিক শহরে প্রায় দশ লাখ মানুষ থাকে। ওডেসা বন্দর মলদোভা সীমান্তের বেশ কাছে।

শহরের একজন কর্মকর্তা মাইখাইলো শুমুশকোভিচ বলছেন, এরমধ্যে প্রায় এক লাখ মানুষ শহর ছেড়ে পালিয়েছে। তবে তিনি বলছেন, তারা লড়াইয়ের জন্যও প্রস্তুত।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন