বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

শৈলকুপায় বাধায় বিএনপির কর্মসূচি পন্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শৈলকুপায় চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা পন্ড করে দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার (৫ মার্চ) সকালে পৌর এলাকার কবিরপুরে এ ঘটনা ঘটে। এসময় চেয়ার টেবিল, গাড়ীসহ সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। বিএনপি নেতাদের দাবী আওয়ামী লীগের লোকজন তাদের প্রতিবাদ সভায় অতর্কিত হামলা চালিয়ে সব কিছু গুড়িয়ে দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য, যুবলীগের সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, শৈলকুপায় জামায়াত-বিএনপির কোন প্রকার নৈরাজ্য নাশকতা মেনে নেয়া হবেনা।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন