সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় হাসপাতা‌লের এ‌সি বি‌স্ফোর‌ণে আহত ২

নিজস্ব প্রতিবেদক

খুলনায় এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে এ‌সি বি‌স্ফোর‌ণে দুই জন আহত হ‌য়ে‌ছে। আশঙ্কজনক অবস্থায় উদ্ধার ক‌রে গাজী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। শ‌নিবার রাত সা‌ড়ে ১১টায় খুলনা মনিপাল এএফ‌সি হাসপা‌তালে ছয় তলায় এ‌ বি‌স্ফোর‌ণের ঘটনা ঘ‌টে। আহতরা হ‌লো, টেক‌নে‌শিয়ান রাজু ও র‌নি।

সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ জানান, রাত সা‌ড়ে ১১ টার দি‌কে ওই হাসপাতা‌লে বিকট শ‌ব্দে বি‌স্ফো‌রিত হয় এ‌সি। শ‌ব্দে আশপা‌শের লোকজন আত‌ঙ্কিত হ‌য়ে প‌ড়ে। প‌রে হাসপাতাল থে‌কে ফোন দি‌লে তি‌নি ঘটনাস্থ‌লে ছু‌টে যান। মারাত্মক আহত অবস্থায় তা‌দেরকে উদ্ধার করে গাজী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়।

ফায়ার সা‌র্ভিস রয়রা স্টেশ‌নের দুই‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে পৌঁছায়। সেখানকার সি‌নিয়র রে‌জি‌স্ট্রেশন অ‌ফিসার এমএসও সাইফুজ্জামান জানান, এসি বি‌স্ফোর‌ণের সংবাদ পেয়ে ঘটনাস্থল প‌রিরদর্শন ক‌রেন। বি‌স্ফোর‌ণের ঘটনায় হাসপতা‌লের একলাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন