শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বীজ খাওয়ায় অর্ধশত ঘুঘুকে হত্য!

গে‌জেট ডেস্ক

চাঁদপুরের হাইমচরে সয়াবিনক্ষেতে বিষ প্রয়োগ করায় সয়াবিন বীজ খেয়ে অর্ধশত ঘুঘু মারা গেছে। সয়াবিনের বীজ খেয়ে ফেলায় জমির মালিক এ বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০টি ঘুঘুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এক কৃষকের জমিতে। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নূরে আলম বলেন, এমনিতেই ঘুঘু বিলুপ্তির পথে। গ্রাম অঞ্চলের এই ক্ষেত-খামারে ধান, চাল, গম, ডাল, সয়াবিন চাষকালে ঘুঘুসহ নানা ধরনের পাখি যায়। এখন এসব পাখি আগের মতো আর দেখা যায় না। কিন্তু সয়াবিনক্ষেতে কিছু ঘুঘু খেতে এসেছিল, সেগুলোও বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। বিষয়টি কৃষি বিভাগসহ প্রশাসনের দেখা প্রয়োজন।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য সংশ্লিষ্ট কৃষককে পাওয়া যায়নি।

এ বিষয়ে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিসহ যেকোনো পাখি হত্যা করা সুধু মারাত্মক অপরাধই নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। যারাই এই অমানবিক কাজ করেছে বিষয়টি আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন