সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় ১২ কেজি মাংসসহ হরিণ শিকারী আটক

নিজস্ব প্রতি‌বেদক

হরিণের মাংসসহ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। আটককৃত ব্যাক্তির নাম অসিত কুমার সরদার (৫০)। সে খুলনার কয়রা থানার বড় আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে।

মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) ভোর রাত ১টার সময় অভিযান পরিচালনা করে ১২ কেজি মাংসসহ তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সুত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন বড় আংটিয়ারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১২ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন