বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

গানে গানে লতাকে স্মরণ

বিনোদন ডেস্ক

প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন সালমান খান। নিজের কণ্ঠে গাইলেন লতাজির বিখ্যাত গান, ‘লাগ যা গলে’। পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিও।

নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, ‘লতাজি, আপনার মতো কখনও ছিল না, কখনও কেউ হবেও না।’

অভিনেতার এই আবেগঘন পোস্টে কমেন্ট করেছেন একাধিক তারকা ও অনুরাগীরা। এক ফ্যানের কমেন্ট, ‘কী সুন্দর গাইলেন ভাই।’ অপর একজন লিখেছেন, ‘পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত লতা জির কণ্ঠ জীবিত থাকবে। কিংবদন্তি।’

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভেঙে পড়ে গোটা দেশ। রাজ্য রাজনীতির ময়দান থেকে শিল্প জগত থেকে সাধারণ মানুষ, প্রয়াত গায়িকাকে স্মরণ করেননি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। শুধু কি দেশবাসী? তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন বাংলাদেশ ও পাকিস্তানের মানুষও।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন