বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ১৩.০৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় কমেছে করোনা শনাক্তের হার। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে খুমেকের পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৩ দশমিক ৩ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৮৫ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪২ জন।

এছাড়া বাগেরহাটের ৪ জন, যশোর, ঝিনাইদহ ও রাজবাড়ীর একজন করে শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন