বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যালয় থেকে ফের অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে কয়েক দিনের ব্যবধানে একটি বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে আবারো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে স্কুল বারান্দায় শিশুরা খেলা করতে গিয়ে দুর্গন্ধ পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে কম্বল মোড়ানো একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য ৬ ফেব্রুয়ারি একই এলাকার তেতুলতলার এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন