সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনা বিভাগে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৭৪০

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিভাগে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৪০ জনের। এরআগে, মঙ্গলবার বিভাগে ৭৫৩ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৭৪০ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২০০ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৩২ জন ও যশোরে ১১১ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বাগেরহাটে ৩৯ জন, সাতক্ষীরায় ৫২ জন, ঝিনাইদহে ৬০ জন, চুয়াডাঙ্গায় ৭৪ জন, নড়াইল ২০ জন, মাগুরায় ২২ জন ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৬০ জন।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৯ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২১৬ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩০ হাজার ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪৭৯ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১৩ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

 

খুলনা গেজেট/এমএম/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন