বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় স্বাস্থ্যবিধি না মানায় সাতজনকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি বিধি-নিষেধ অগ্রাহ্য করায় ৭ মামলায় সাত জনের থেকে ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

রোববার ( ৩০ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম পৌর সদরের জিরো পয়েন্টে, বাস স্টান্ডসহ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় করোনাকালীন সরকারি বিধি-নিষেধ না মেনে স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে চলাফেরা, মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে সাত জনের থেকে ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দিপংকর প্রসাদ মল্লিক, প্রতুল জোদ্দারসহ আনসার সদস্যরা।

করোনার সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সর্বসাধারণকে আহ্বান জানান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন