সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুমেক ল্যাবে করোনা শনাক্তের হার ৩৫.৩৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বেড়েছে করোনার সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৩৫ দশমিক ৩৭ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩০৪ জন খুলনা মহানগরী ও জেলার। সবমিলিয়ে ১৩৩ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১১৯ জন।

এছাড়া বাগেরহাট ছয় জন, সাতক্ষীরায় চারজন, নড়াইল, ঝিনাইদহ, গোপালগঞ্জে ও রাজবাড়ীর একজন করে শনাক্ত হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন