বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে সেনা সদস্য তরিকুল ইসলাম মোটর সাইকেল যোগে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকা থেকে ভাটই বাজারের দিকে আসছিলেন। তরিকুল ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয় ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন