শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

রূপগঞ্জে পেপার মিলসে আগুনে একজনের মৃত্যু, দগ্ধরা শেখ হাসিনা বার্নে

গে‌জেট ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী পেপার মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল হালিম (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও তিনজন।

রোববার (১৬ জানুয়ারি) ভোর ৪টায় দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন- শাহীন (৩২), আব্দুল হালিম (৪২), আব্দুল হক (৫৫) ও হাফিজুর রহমান (২৬)।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন। তিনি  বলেন, রোববার ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে দগ্ধ চারজনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে আব্দুল হালিম নামের একজন মারা যান। বাকি তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন