শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

দুই ছেলেসহ করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

গেজেট ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ফেসুবক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসুবক পেজে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। তিনি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন