শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

গেজেট ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।

তিনি আরও জানান, ২০ নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন