শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

ময়লার স্তূপ থেকে নারীর বিকৃত পোড়া লাশ উদ্ধার

গেজেট ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে আবর্জনার স্তূপ থেকে এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ লাশ উদ্ধার করা হয়। যাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ময়লার স্তূপ থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়। নারীর শরীর পুড়ে বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগের ঘটনা এটি।

ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, মনে করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন