রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

মৃত্তিকা দিবসে পদক পেলেন ডুমুরিয়া কৃষি কর্মকর্তা

ডুমুরিয়া প্রতিনিধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে লবণাক্ত এলাকায় কৃষিতে অসাধারণ অবদান রাখায় সয়েল কেয়ার এ্যাওয়ার্ড পেলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনা সভা ও এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ শাহাবুদ্দিন, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই এর মহাপরিচালক বিধান ভান্ডার।

এ ব্যাপারে কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এই অর্জন ডুমুরিয়ার সকল কৃষকের। এই পুরষ্কার পাওয়ায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করব।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন