রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ ফকির (৪০) ওই গ্রামের নুরু ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক মোশাররফ ফকির নিজ বাড়ির আঙিনায় থাকা গাছ কাটছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে পাশে বিদ্যুৎ সংযোগের তারের ওপর পড়ে, এতে তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ।

স্বজনরা তাকে দুপুর ১২ টা ৫০ মিনিটে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ মোক্তাদির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন