বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু

গে‌জেট ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবারও তিন কিশোর নিহত হয়েছে। ভূঞাপুরের রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের মাটিকাটা গ্রামের ১৫ বছর বয়সী আসাদুল মিয়া, একই এলাকার ১৬ বছর বয়সী রাকিব হোসেন এবং চিতলিয়াপাড়া গ্রামের ১৬ বছর বয়সী মকবুল হোসেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে ঘোরার সময় বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এর আগে ৮ নভেম্বর সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। তারা তিনজনই ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন