বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আন্তর্জা‌তিক ডেস্ক

ইতালির ফ্লোরেন্সে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন নামে (৪৮ ) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত জসিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

জানা গেছে, মঙ্গলবার (৯ নভেম্বর) জসিম উদদীন প্রতিদিনের মতো কাজে যাওয়ার সময় একটি লরি চাপা দিলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ লাশ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় প্রকৃত অপরাধীকে বের করতে রাস্তার সিসি ক্যামেরার মাধ্যমে দুর্ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন