বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

ফটিকছড়িতে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ, ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

গে‌জেট ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষ ছুরিকাঘাতে মো. শফি নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন