বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে তিন মাস রাতে আট ঘন্টা ফ্লাইট বন্ধ

গেজেট ডেস্ক

সংস্কার কাজের জন্য তিন মাস বন্ধ থাকবে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে। ফলে এ বছরের ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রানওয়ে। তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানায় বেবিচক।

এদিকে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন