বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গেজেট ডেস্ক

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন।

তিনি বলেন, বিকেল সাড়ে চারটার দিকে আগুনের খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাতক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানাননি তিনি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন