রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই যুবক নিহত

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জ সদরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। উপজেলার ছোনগাছা বাজার এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে শনিবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।

নিহতরা হলেন শহরের খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে বিমান বাহিনীর সদস্য কে এম সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুল ইসলামের ছেলে হাসান খান (২৪)।

ওসি বলেন, সাব্বির ও হাসান মোটরসাইকেলে করে বগুড়া থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে ছোনগাছা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নজরুল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন