শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় বিষ প্রয়োগে ধরা ১৪০ কেজি চিংড়ি জব্দ

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা চিংড়ি মাছসহ সিরাজুল ইসলাম (৪০) কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামের ছবেদ আলীর পুত্র।

রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদর ইউনিয়নের দালাল বাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিষ প্রয়োগে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন।

কয়রা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন এর নির্দেশে এস আই মোঃ সোহাইল তার সংঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে মদিনাবাদ গ্রামের দালাল বাড়ির মোড়ে বিষ প্রয়োগে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছসহ আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন