রাম-রাবণের চরিত্রে দুই তারকা নিচ্ছে ৭৫ কোটি

গেজেট ডেস্ক

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও রণবীর কাপুর যথাক্রমে রাবণ ও রামের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এমন জোর গুঞ্জন বলিউডপাড়ায়। খ্যাতিমান নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করছেন তিন সিনেমা-সমন্বিত ‘রামায়ণ’ শিরোনামের এই ওয়েব সিরিজ।

এমন গুঞ্জনের মাঝে বলিউড হাঙ্গামার খবর, এই ওয়েব সিরিজের বাজেট আনুমানিক ৭৫০ কোটি রুপি। হৃতিক ও রণবীর রাবণ ও রামের চরিত্রে অভিনয় করতে নিচ্ছেন ৭৫ কোটি রুপি করে।

একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, হৃতিক ও রণবীরের পারিশ্রমিকের পর বাজেটের বাকি অংশ এমন এক চমকপ্রদ মহাকাব্য তৈরিতে ব্যবহার করা হবে, যা আগে কখনও করা হয়নি।

সূত্রটি বলিউড হাঙ্গামাকে আরও জানিয়েছে, সীতা চরিত্রে কারিনা কাপুরের অভিনয়ের যে গুঞ্জন শোনা গিয়েছিল, সেটা মিথ্যা; কারিনা এই চরিত্রের জন্য মোটেও উপযুক্ত নন।

আগামী বছরের শেষ দিকে ‘রামায়ণ’ সিরিজের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন