রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

গেজেট ডেস্ক

মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার (০২ অক্টোবর) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, শনিবার ভারতের গান্ধীজির ১৫২তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রফতানির কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন