শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪৯ হাজার ৮৫২

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলায় আজ (বুধবার) ৪৯ হাজার আটশত ৫২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৫ হাজার একশত ৯৯ জন এবং মহিলা ২৪ হাজার ছয়শত ৫৩ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে ১৮ হাজার নয়শত ২৯ জন এবং নয়টি উপজেলায় মোট ৩০ হাজার নয়শত ২৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ছয়শত ৭০ জন, বটিয়াঘাটায় পাঁচ হাজার তিনশত ৭০ জন, দিঘলিয়ায় নয়শত ৮৫ জন, ডুমুরিয়ায় আট হাজার সাতশত ৩৫ জন, ফুলতলায় আটশত ১৯ জন, কয়রায় সাতশত ৯৫ জন, পাইকগাছায় ১০ হাজার সাতশত ৯১ জন, রূপসায় এক হাজার ৩৩ জন ও তেরখাদায় এক হাজার সাতশত ২৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন