খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনালে আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি ২-১ সেটে আরাফত হোসেন অনিক ও মোঃ হেলাল মোল্লাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

রানার আপ হন আরাফত হোসেন অনিক ও মোঃ হেলাল মোল্লা জুটি। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন আলমগীর হান্নান ও আশরাফুল ইসলাম নূর।

অপর দিকে শনিবার কেরাম (একক) প্রতিযোগিতার প্রথম খেলায় মোহাম্মদ আলী সনি ওয়াক ওভার দিলে এস এম ফরিদ রানাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং অপর খেলায় আশরাফুল ইসলাম নূর নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় আহমদ মুসা রঞ্জুকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য মোঃ আব্দুল হালিম।

আগামীকাল ১৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় আল মাহমুদ প্রিন্স বনাম রফিক আলী এবং দুপুর ১২.৩০টায় হাসান আহমেদ মোল্লা বনাম তৌহিদুল ইসলাম তুহিন একে অপরের প্রতিদ্বন্দিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন