মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

কালীগঞ্জে ৩৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার থেকে ৩৪৭ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শফিকুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ঝিনাইদহ র‌্যাব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় অভিযানে যায়। সে সময় বারোবাজারের হাবিবুর রহমানের ‘স’ মিলের সামনে থেকে সোহাগ খান (২৫) নামে এক মাদক ব্যবসায়কে গ্রেফতার করে।

পরে তার কাছ থেকে ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট ও ০৬টি সীম কার্ড উদ্ধার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন