দিঘলিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুংগশিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সিলুমপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর জঁমকালো ফাইনাল খেলা ১৭ আগষ্ট (মঙ্গলবার) বিকালে সিলুমপুর যুবসংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এ ফাইনাল খেলায় জুংগশিয়া ফুটবল একাদশ ২-১ গোলে চালিতাতলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মোফিজুল ইসলাম ঠান্ডু। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিম মোল্যা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন