শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

খুমেক ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত, হার ২৭.৫৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৬ শতাংশ।

শুক্রবার (৩০ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিলো ২৮ দশমিক ৪৬ শতাংশ, বুধবার ছিলো ৩২ দশমিক ৮০ শতাংশ, মঙ্গলবার ছিলো ২৪ দশমিক ২০ শতাংশ, সোমবার ছিলো ২৮ দশমিক ১৯ শতাংশ, রবিবার ৩০ দশমিক ২৪ শতাংশ এবং শনিবার ছিলো ২৪ দশমিক ৫৩ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৩ জন, গোপালগঞ্জের ১ জন ও কুষ্টিয়ার র ১ জন রয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন